বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

অভিজ্ঞ ব্রাজিলিয়ান মিডফিল্ডার

মেসির দলে কাসেমিরো, ইন্টার মায়ামিতে নতুন চমক

কাসেমিরো। ছবি : এক্স

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হয়ে খেললেও এবার একই ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে এই দুই তারকাকে।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী কাসেমিরোকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে তারা। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের এমএলএস স্প্রিন্ট মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি। পারস্পরিক সমঝোতায় চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পি-১ ভিসা পাওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নতুন ঠিকানা হিসেবে ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন কাসেমিরো। তাকে দলে নিতে এমএলএসের নিয়ম অনুযায়ী এলএ গ্যালাক্সির কাছ থেকে অগ্রাধিকার অধিকারও কিনেছে মায়ামি।

নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো জানিয়েছেন, ইন্টার মায়ামির জয়ের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। মাঠের পাশাপাশি অনুশীলনেও নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামও কাসেমিরোকে স্বাগত জানিয়েছেন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে তার অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করে বেকহ্যাম বলেন, মায়ামিতে তাকে পেয়ে তিনি আনন্দিত।

রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে ৩৩৬ ম্যাচ খেলেছেন কাসেমিরো। এ সময়ে তিনি ৩১ গোল ও ২৯টি অ্যাসিস্ট করার পাশাপাশি জিতেছেন ১৮টি বড় শিরোপা। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও তিনটি ক্লাব বিশ্বকাপ।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৬০ ম্যাচে করেছেন ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট। ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন।

ইন্টার মায়ামিতে এখন মেসি, রদ্রিগো দি পলদের সঙ্গে তারকাবহুল মাঝমাঠে নতুন মাত্রা যোগ করবেন অভিজ্ঞ কাসেমিরো।

Image

#মেসি #ইন্টারমায়ামি #কাসেমিরো

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মেসির দলে কাসেমিরো, ইন্টার মায়ামিতে নতুন চমক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত