রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক পদে আসার গুঞ্জন

মুশফিক ফজল আনসারী পাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব?

মুশফিক ফজল আনসারী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে সরব থাকা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন এমন আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক কোনো দায়িত্বে তাকে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু তুলে ধরতেন মুশফিকুল ফজল আনসারী। সাংবাদিকতার পাশাপাশি তিনি পরবর্তীতে কূটনৈতিক দায়িত্বেও যুক্ত হন। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই দায়িত্ব পালনের সময় তাকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সরকারের দুই প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারি দায়িত্বে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দেন।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুশফিকের একটি বৈঠক হয়। জানা গেছে, প্রায় আধা ঘণ্টার ওই বৈঠকে তারা ওয়ান টু ওয়ান আলোচনা করেন।

তবে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

#বাংলাদেশসরকার #পররাষ্ট্রনীতি #মুশফিকফজলআনসারী

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মুশফিক ফজল আনসারী পাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব?

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে সরব থাকা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন এমন আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক কোনো দায়িত্বে তাকে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু তুলে ধরতেন মুশফিকুল ফজল আনসারী। সাংবাদিকতার পাশাপাশি তিনি পরবর্তীতে কূটনৈতিক দায়িত্বেও যুক্ত হন। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই দায়িত্ব পালনের সময় তাকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সরকারের দুই প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারি দায়িত্বে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দেন।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুশফিকের একটি বৈঠক হয়। জানা গেছে, প্রায় আধা ঘণ্টার ওই বৈঠকে তারা ওয়ান টু ওয়ান আলোচনা করেন।

তবে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত