মুফতি তাকি উসমানির সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জে জামেয়াতুল খাইরের দাওয়াতি সফর
আগামী ২৫ নভেম্বর পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সিলেট আগমন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের দাওয়াত নিয়ে সুনামগঞ্জ সফর করেছেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের একটি দাওয়াতি কাফেলা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিমের নেতৃত্বে কাফেলাটি সুনামগঞ্জ সফর করেন।
এ সময় তারা সুনামগঞ্জের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট উলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।
সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সফরকালে আগামী ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
সম্মেলনে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির শুভাগমন উপলক্ষে এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।
দাওয়াতি কাফেলে আরও উপস্থিত ছিলেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের শায়খুল হাদিস মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানি এবং জামেয়ার উস্তাদ মাওলানা হাবিবুর রহমান।
এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর আসাতিযায়ে কেরামের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত