সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শুভেচ্ছা জানালেন শি জিনপিং

মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, বাড়বে চীন-বাংলাদেশ সম্পর্ক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শি জিনপিং (বাঁ থেকে)। ছবি : বাংলা স্ট্রিম থেকে নেওয়া

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চান তিনি।

তিনি কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

শি জিনপিং আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। নির্বাচনের ফল প্রকাশের পর ঢাকায় চীনা দূতাবাসও তাকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে তারা গুরুত্বের সঙ্গে দেখে এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের স্বার্থে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

#মির্জাফখরুল #চীনবাংলাদেশসম্পর্ক #কূটনৈতিকসম্পর্ক

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, বাড়বে চীন-বাংলাদেশ সম্পর্ক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চান তিনি।

তিনি কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

শি জিনপিং আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। নির্বাচনের ফল প্রকাশের পর ঢাকায় চীনা দূতাবাসও তাকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে তারা গুরুত্বের সঙ্গে দেখে এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের স্বার্থে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত