বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হলো অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ছে।
ভারতের রাষ্ট্রপতি বলেন, “দুই প্রতিবেশী দেশের এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”
অভিনন্দন বার্তার শেষে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সফলতা এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬