শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

মিরপুরে সড়ক বন্ধ, ক্রিকেট ম্যাচ ও বিসিবি নির্বাচন ঘিরে নির্দেশনা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ এবং বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসব দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

যানজট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

#মিরপুর_ট্রাফিক #বিসিবি_নির্বাচন #বাংলাদেশ_অস্ট্রেলিয়া_সিরিজ

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

মিরপুরে সড়ক বন্ধ, ক্রিকেট ম্যাচ ও বিসিবি নির্বাচন ঘিরে নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ এবং বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসব দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

যানজট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত