জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এ অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এসব তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়া গেলে দ্রুত কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনের বিষয়ে চিফ হুইপ জানান, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার তাদের থাকবে।
এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশন পাঁচ, সাত অথবা ১০ দিনের হতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় বাড়ানো হবে।
জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রয়োজন অনুযায়ী নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি বা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ।
সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে বলেও জানান তিনি। এতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য দল থেকে সদস্য রাখার প্রস্তাব রয়েছে।
চিফ হুইপ বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো বিরোধী দলের দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল সংসদের বাইরে অস্থিরতা না করে জনগণের সমস্যা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরবে।
দেশের চলমান সংকট মোকাবিলায় সময় প্রয়োজন উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, কোনো সরকারের পক্ষেই অল্প সময়ে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।
বিদ্যুৎকেন্দ্রসহ বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সময় লাগে উল্লেখ করে তিনি জনগণকে ধৈর্য ধরার এবং দেশের স্বার্থে সহযোগিতা করার আহ্বান জানান।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬