বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চলবে মোবাইল কোর্ট

মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬: বেড়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্সের প্রস্তুতি সভা

ছবি : চেকপোস্ট

মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে পাবনার বেড়া উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন বেড়া উপজেলার নদী সীমানায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা-ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোরভাবে আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে যমুনা ও পদ্মা নদীসংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌ-পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিন-রাত নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন অভিযানের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন তালিকাভুক্ত সুফলভোগী জেলেদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ নিশ্চিত করা হবে। এতে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব হবে।

এ ছাড়া অভিযান সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সমিতির নেতাদের মাধ্যমে নদীপাড়ের জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা ও নৌ-পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

#বেড়া #মা_ইলিশ_সংরক্ষণ #ইলিশ_ধরা_নিষেধ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬: বেড়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্সের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে পাবনার বেড়া উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন বেড়া উপজেলার নদী সীমানায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা-ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোরভাবে আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে যমুনা ও পদ্মা নদীসংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌ-পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিন-রাত নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন অভিযানের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন তালিকাভুক্ত সুফলভোগী জেলেদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ নিশ্চিত করা হবে। এতে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব হবে।

এ ছাড়া অভিযান সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সমিতির নেতাদের মাধ্যমে নদীপাড়ের জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা ও নৌ-পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত