বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের বিরুদ্ধে আনা হামলার অভিযোগকে ‘সাজানো নাটক’ এবং ‘ভাইরাল হওয়ার অপচেষ্টা’ বলে দাবি করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।
তিনি বলেন, মাহদীর ফেসবুক লাইভে যে দৃশ্য দেখা গেছে, সেখানে ছাত্রদলের কোনো উপস্থিতিই ছিল না। বিশেষ করে লাইভে রিকশার পেছনের অংশ দেখানোর সময় আশপাশে কাউকে দেখা যায়নি, যা অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে।
মাহদী হাসান বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলার চেষ্টা করেছে এবং পরে তিনি হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন। তবে ছাত্রদল নেতৃত্ব বলছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ছাত্রদল সভাপতির মতে, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য করা একটি পরিকল্পিত প্রচারণা ছাড়া আর কিছুই নয়।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬