মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৪ দলের কেসি সিরিজ ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের দলগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রবাসী ক্রিকেটারদের দল প্রাইম সিসি।
মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২৪ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের একাধিক দল অংশ নেয়। ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় প্রাইম সিসি।
ফাইনালে পাকিস্তানের অভিবাসী ক্রিকেটারদের দল পাক ইউনাইটেডকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম সিসি।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ইউনাইটেড ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাংলাদেশের প্রাইম সিসি আক্রমণাত্মক ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তানজিরুল ইসলাম তাজ। তাঁর মাত্র ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় প্রাইম সিসি।
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছিলেন তানজিরুল ইসলাম তাজ। ৮ ম্যাচে ৭০২ রান করে ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি ফাইনালে বল হাতে নেন ৪ উইকেট।
ফাইনালে ৭২ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তাজ। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
প্রবাসের মাটিতে ভারত ও পাকিস্তানের দলকে পেছনে ফেলে বাংলাদেশের প্রাইম সিসির এই শিরোপা জয় প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের জন্যও বড় অর্জন।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬