রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চীন সফরে ১৫–১৭টি চুক্তির সম্ভাবনা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সেখানে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এরপর ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

#প্রধানমন্ত্রী #মালয়েশিয়া_সফর #চীন_সফর

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সেখানে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এরপর ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত