মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও চিকিৎসার সক্ষমতা সরেজমিনে দেখতে আগামী ২৮ নভেম্বর দেশটিতে যাচ্ছে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ও গণমাধ্যম প্রতিনিধিদল। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়েছে।
এ সফরের লক্ষ্য বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পেশাগত সম্পর্ক জোরদার করা। পাশাপাশি অংশগ্রহণকারী এজেন্সি ও গণমাধ্যম প্রতিনিধিদের দেশটির চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা, বিশেষায়িত চিকিৎসা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য সহায়তা ব্যবস্থা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া।
সফরের আগে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হাজওয়ান হাসনোলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম এজেন্সি ও গণমাধ্যমের প্রতিনিধিরা থাকবেন। সফরকালে তারা মালয়েশিয়ার কয়েকটি হাসপাতাল পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মাধ্যমে এজেন্সিগুলো বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা, চিকিৎসাপদ্ধতি এবং বিদেশি রোগীদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা ব্যবস্থার বিষয়ে জানতে পারবেন। গণমাধ্যম প্রতিনিধিরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন দেশটির স্বাস্থ্যসেবার সক্ষমতা ও রোগীদের অভিজ্ঞতা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত