হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কটি জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের পর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।
স্থানীয়দের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। বৃষ্টির দিনে গর্তে পানি জমে গেলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, মানিকপুর গ্যাসফিল্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ির চিহ্ন ও ভাঙন রয়েছে। সড়কের পাশেই রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, গ্যাসলাইন স্থাপনের কাজ শেষ হলেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে নেয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বিস্তৃত হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬