বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

মাধবপুরে বিএনপি'র সাংগঠনিক সম্পাদকের দোকান থেকে সরকারি চালভর্তি পিকআপ আটক

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়ার অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার ও শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পাচার করা হচ্ছিল

খবর পেয়ে স্থানীয়রা শাহপুর বাজারে গিয়ে ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫ নম্বরের পিকআপটি আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা সরেজমিনে যাচ্ছেন। প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সরকারি চাল পাচারের অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হবে।

#মাধবপুর #সরকারিচাল #চালপাচার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে বিএনপি'র সাংগঠনিক সম্পাদকের দোকান থেকে সরকারি চালভর্তি পিকআপ আটক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়ার অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার ও শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পাচার করা হচ্ছিল

খবর পেয়ে স্থানীয়রা শাহপুর বাজারে গিয়ে ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫ নম্বরের পিকআপটি আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা সরেজমিনে যাচ্ছেন। প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সরকারি চাল পাচারের অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত