বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬
মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী  থানায় বাদী  হয়ে একটি মামলা দিয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কে আদালতে পাঠানো হয়েছে।

 

শাহ মোঃ হুমায়ুন কবির  হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের  মৃত  -;মোঃ সুরুজ আলী শাহ ছেলে।  

 

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান হুমায়ুন কবীর কে তেলিয়াপাড়ায় চা বাগানে আটক রেখে থানায় খবর দেয় । এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা করা হলে মামলায় হুমায়ুন কবিরকে বৃহস্পতির আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


মাধবপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী  থানায় বাদী  হয়ে একটি মামলা দিয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কে আদালতে পাঠানো হয়েছে।

 

শাহ মোঃ হুমায়ুন কবির  হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের  মৃত  -;মোঃ সুরুজ আলী শাহ ছেলে।  

 

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান হুমায়ুন কবীর কে তেলিয়াপাড়ায় চা বাগানে আটক রেখে থানায় খবর দেয় । এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা করা হলে মামলায় হুমায়ুন কবিরকে বৃহস্পতির আদালতে পাঠানো হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত