সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, ১২ ঘণ্টার আল্টিমেটাম মুফতি গিয়াস উদ্দিন তাহেরির

ছবি : চেকপোস্ট

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ব্যক্তির কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি ও তার অনুসারীরা।

এ ঘটনায় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, তার মাকে নিয়ে করা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, মায়ের সম্মানের প্রশ্নে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুফতি তাহেরি বলেন, “প্রসঙ্গ যখন আমার গর্ভধারিণী মা... আমার সেই রত্নগর্ভা মাকে নিয়ে যখন একজন আলেম কুরুচিপূর্ণ কথা বলে, তাকে আদবের সঙ্গে বলে দিচ্ছি, ১২ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাখ্যান এবং তাকে অনুতপ্ত হতেই হবে।”

তিনি আরও বলেন, তা না হলে একজন আদর্শ মায়ের ইজ্জতের প্রশ্নে আইনীভাবে যা করার আমি তাই করব। ইনশাআল্লাহ।

এদিকে মুফতি তাহেরির বক্তব্যের পর তার অনুসারী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তারা ধর্মীয় ও সামাজিক ব্যক্তিদের নিয়ে শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান।

নেতাকর্মীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার ও দুঃখপ্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে আইনানুগ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

#মুফতিতাহেরি #সামাজিকমাধ্যম #শালীনতাবজায়রাখুন

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, ১২ ঘণ্টার আল্টিমেটাম মুফতি গিয়াস উদ্দিন তাহেরির

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ব্যক্তির কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি ও তার অনুসারীরা।

এ ঘটনায় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, তার মাকে নিয়ে করা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, মায়ের সম্মানের প্রশ্নে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুফতি তাহেরি বলেন, “প্রসঙ্গ যখন আমার গর্ভধারিণী মা... আমার সেই রত্নগর্ভা মাকে নিয়ে যখন একজন আলেম কুরুচিপূর্ণ কথা বলে, তাকে আদবের সঙ্গে বলে দিচ্ছি, ১২ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাখ্যান এবং তাকে অনুতপ্ত হতেই হবে।”

তিনি আরও বলেন, তা না হলে একজন আদর্শ মায়ের ইজ্জতের প্রশ্নে আইনীভাবে যা করার আমি তাই করব। ইনশাআল্লাহ।

এদিকে মুফতি তাহেরির বক্তব্যের পর তার অনুসারী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তারা ধর্মীয় ও সামাজিক ব্যক্তিদের নিয়ে শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান।

নেতাকর্মীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার ও দুঃখপ্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে আইনানুগ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত