পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভারতের রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর অভ্যন্তরে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। দলের একাধিক নেতা প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর দিকে উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ। সাম্প্রতিক সময়ে দলীয় মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেন, দল টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছেছে এবং অনেকেই কংগ্রেস, বিজেপি বা সিপিএমে যোগ দিতে পারেন।
তার দাবি, দীর্ঘদিন ধরেই দলে দুটি শক্তিশালী গোষ্ঠী কাজ করছে এবং সাধারণ নেতাকর্মীরা সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে দূরে রয়েছেন। পাশাপাশি নির্বাচনী কৌশল নির্ধারণে আইপ্যাকের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬