সৌদি আরব-এর আকাশে কালো মেঘে ছেয়ে গেছে। আগামী এক সপ্তাহ দেশজুড়ে ভারী বৃষ্টি, দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (জাতীয় আবহাওয়া কেন্দ্রে (এন সি এম) জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত প্রায় সব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় উঠতে পারে।
সোমবার থেকেই মক্কা, মদিনা, তায়েফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। একই দিনে দক্ষিণ-পশ্চিমের জাজান ও আসির অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার ও বুধবার রিয়াদসহ মধ্যাঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও নাজরান ও আসির এলাকায় পুনরায় বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার আবহাওয়া কিছুটা উত্তরাঞ্চলের দিকে সরলেও শুক্রবার আবারও মক্কা ও মদিনায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
সপ্তাহের শেষ দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।
কর্তৃপক্ষ পাহাড়ি ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্কভাবে চলাচল করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপত্যকা ও ওয়াদি এলাকা এড়িয়ে চলতে এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬