চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামে পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক রনি রজব ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের বাড়িঘর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) ময়ামারী গ্রামের মো. আব্দুর রহমান ও তাঁর ছোট ছেলে রিয়াজসহ পরিবারের কয়েকজনের ওপর প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের বাড়িঘর লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর পরদিন শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা আব্দুর রহমানের বড় ছেলে সাংবাদিক রনি রজব তাঁর দাদির কাছে গিয়ে ছোট ভাইদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে চান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ সময় মৃত ইলিয়াস আলীর দুই ছেলে ডালিম ও শুকুর, তাদের স্ত্রী, আব্দুর রহিম ও তাঁর দুই ছেলেসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এসে রনি রজব ও তাঁর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬