বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ স্মার্টফোন, চাপে বৈধ ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তপথ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। এসব ফোন বাজারে প্রচলিত দামের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা বাড়ছে। বিশেষ করে কম দামে স্মার্টফোন কেনার সুযোগ পেয়ে অনেকেই এসব ফোনের প্রতি আগ্রহী হচ্ছেন।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ স্মার্টফোনের অনেকগুলোই নিবন্ধনবিহীন। ফলে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কা রয়েছে। তবে এসব ফোন ব্যবহার করে অপরাধ সংঘটিত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে, অবৈধ স্মার্টফোনের অবাধ বিক্রির কারণে চরম সংকটে পড়েছেন বৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন পাঁচ থেকে সাতটি স্মার্টফোন বিক্রি করতে পারলেও বর্তমানে অনেক দোকানেই বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেউ কেউ সারাদিনেও একটি স্মার্টফোন বিক্রি করতে পারছেন না।

ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে অবৈধ ফোনের বিক্রি চলতে থাকলে বৈধ ব্যবসায়ীরা আরও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই সীমান্তপথে অবৈধ স্মার্টফোন প্রবেশ বন্ধ, বাজারে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সীমান্ত দিয়ে অবৈধ স্মার্টফোন প্রবেশ ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ স্মার্টফোন, চাপে বৈধ ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তপথ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। এসব ফোন বাজারে প্রচলিত দামের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা বাড়ছে। বিশেষ করে কম দামে স্মার্টফোন কেনার সুযোগ পেয়ে অনেকেই এসব ফোনের প্রতি আগ্রহী হচ্ছেন।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ স্মার্টফোনের অনেকগুলোই নিবন্ধনবিহীন। ফলে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কা রয়েছে। তবে এসব ফোন ব্যবহার করে অপরাধ সংঘটিত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে, অবৈধ স্মার্টফোনের অবাধ বিক্রির কারণে চরম সংকটে পড়েছেন বৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন পাঁচ থেকে সাতটি স্মার্টফোন বিক্রি করতে পারলেও বর্তমানে অনেক দোকানেই বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেউ কেউ সারাদিনেও একটি স্মার্টফোন বিক্রি করতে পারছেন না।

ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে অবৈধ ফোনের বিক্রি চলতে থাকলে বৈধ ব্যবসায়ীরা আরও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই সীমান্তপথে অবৈধ স্মার্টফোন প্রবেশ বন্ধ, বাজারে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সীমান্ত দিয়ে অবৈধ স্মার্টফোন প্রবেশ ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত