কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে জমির কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে দলিল সম্পাদন, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভূরুঙ্গামারী উপজেলার দুই ব্যক্তি।
অভিযোগকারীরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জামাল উদ্দিন শিকদারের ছেলে মো. মিজানুর রহমান শিকদার এবং পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. তোরাফ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ৮৭৭/২৬, ৮৭৮/২৬ ও ৮৭৯/২৬ নম্বরের তিনটি দলিল সম্পাদন করা হয়। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট জমির রেকর্ড, নামজারি, দখল ও খাজনা পরিশোধের কাগজপত্র যথাযথভাবে যাচাই না করেই আর্থিক লেনদেনের মাধ্যমে দলিলগুলো রেজিস্ট্রি করা হয়েছে।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩৯৭৪/৯২ ও ৩৫৯৪/০৫ নম্বর দলিলের সূত্রে ৪৩৪০৮১৩ নম্বর নামজারি আবেদনের মাধ্যমে ৭৫৬০ দাগের ১৬ শতক জমির জন্য তোরাফ আলী ও মাজেদা খাতুনের নামে ২১৬৪ নম্বর খতিয়ান প্রস্তুত হয়। একইভাবে, ২০২৫ সালে ৩৯৭৪/৯২ নম্বর দলিলের সূত্রে ৪৫০৬০৫২ নম্বর নামজারি আবেদনের মাধ্যমে ১২ জন ওয়ারিশের নামে ৩২ শতক জমির ২৫-২১৭৫ নম্বর খতিয়ান প্রস্তুত করা হয় বলে তাঁরা দাবি করেন। এসব জমি নিজেদের ভোগদখলে রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগকারীরা জানান।
এ ঘটনায় সাব-রেজিস্ট্রার মো. মাহফুজার রহমান ও দলিল লেখক মো. রেজাউল করিমের (লাইসেন্স নম্বর ৭৩) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী মো. মিজানুর রহমান শিকদার বলেন, তাঁর মা আরএস ৭০৬ রেকর্ডের মালিক কুমর উদ্দিনের ছেলে গাছিউরের কাছ থেকে ৪৮ শতক জমি কিনেছিলেন। পরে আর্থিক প্রয়োজনে ওই জমির ১৬ শতক তোরাফ আলীর কাছে বিক্রি করেন। তাঁদের দাবি, জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে এবং তাঁর মায়ের মৃত্যুর পর ওয়ারিশদের নামে নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্রও রয়েছে।
তিনি আরও জানান, গত সেপ্টেম্বর মাসে শহিদুলের ছেলে মনির গং ভূরুঙ্গামারী সিভিল জজ আদালতে ১১২/২৬ নম্বর মামলা করলে বিষয়টি সম্পর্কে তাঁরা জানতে পারেন। পরে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে তিনটি দলিল সম্পাদনের তথ্য পান বলে দাবি করেন তিনি।
মিজানুর রহমান শিকদারের আশঙ্কা, জমি নিয়ে এ বিরোধ আরও জটিল হতে পারে এবং এর ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে তিনি নিরপেক্ষ বিভাগীয় তদন্তের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে সাব-রেজিস্ট্রার মো. মাহফুজার রহমান ও দলিল লেখক মো. রেজাউল করিমের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফল পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬