মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

সর্বশেষ

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাহাবুর রহমান খান
মাহাবুর রহমান খান উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬
ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মনজুরুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১৫০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার এবং ৫০ জন কৃষককে ২ কেজি করে অড়হর বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার বিতরণ করা হবে।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই সরকারের এ উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত