মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশন থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে চা পাতার কুঁড়ি সংগ্রহের সময় সাপটি দেখতে পান শ্রমিকরা।
জানা যায়, চা পাতা তোলার সময় এক শ্রমিক সাপের ‘শু শু’ শব্দ শুনতে পান। পরে বিষয়টি বুঝতে পেরে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। ঘটনাটি বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হলে তিনি সাপ উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাপটিকে না মেরে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে ধন্যবাদ জানানো হয়। সময়মতো খবর দেওয়ার কারণে একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন বিভাগে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬