ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার্ডভ্যানে পেছন থেকে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে পিকআপটি কাভার্ডভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক কবির রায় (৩৬) ও তার সহকর্মী জুয়েল মিয়া (১৮)। নিহতদের বাড়ি যথাক্রমে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায়।
দুর্ঘটনার পর তাদের মরদেহ গাড়ির ভেতরে আটকে গেলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে ফ্লাইওভারের ওপর ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং ফ্লাইওভারে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬