মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ইলিয়াস কাঞ্চন, বললেন ‘ভালো আছি’

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান এই কিংবদন্তি অভিনেতা। বিমানবন্দরে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াস কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও এখন বেশ ভালো। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার জন্য দোয়া করবেন।”

গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। পরে আগস্টে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসাজনিত ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি।

অস্ত্রোপচারের পর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি মোট ৬০টি কেমোথেরাপি নেন।

দীর্ঘ চিকিৎসা শেষে ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরায় পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।

#বিনোদন #ইলিয়াসকাঞ্চন #সুস্থতারফিরে_আসা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান এই কিংবদন্তি অভিনেতা। বিমানবন্দরে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াস কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও এখন বেশ ভালো। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার জন্য দোয়া করবেন।”

গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। পরে আগস্টে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসাজনিত ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি।

অস্ত্রোপচারের পর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি মোট ৬০টি কেমোথেরাপি নেন।

দীর্ঘ চিকিৎসা শেষে ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরায় পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত