মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আয়োজন উপজেলা প্রশাসনের

বেড়ায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দিনব্যাপী কর্মসূচি

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাক্ট চাকমা। সভায় দিবসটি সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে:

চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী:

৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

আলোচনা সভা:

বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রার্থনা ও মোনাজাত:

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হবে।

প্রীতিভোজ আয়োজন:

বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য সুবিধাজনক সময়ে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতা:

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা:

উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কমিটি ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

#জুলাইগণঅভ্যুত্থানদিবস #বেড়াউপজেলা #৫আগস্ট_২০২৬

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বেড়ায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দিনব্যাপী কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাক্ট চাকমা। সভায় দিবসটি সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে:

চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী:

৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

আলোচনা সভা:

বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রার্থনা ও মোনাজাত:

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হবে।

প্রীতিভোজ আয়োজন:

বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য সুবিধাজনক সময়ে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতা:

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা:

উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কমিটি ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত