শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বেড়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি: চেকপোস্ট

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনার বেড়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।

অভিযানে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌরসভা এলাকার বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জঙ্গলকীর্ণ স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও রুনাল্ট চাকমা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা সবার নাগরিক দায়িত্ব। তিন মাসব্যাপী এ অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

অভিযান চলাকালে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।

চেকপোস্ট

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনার বেড়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।

অভিযানে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌরসভা এলাকার বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জঙ্গলকীর্ণ স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও রুনাল্ট চাকমা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা সবার নাগরিক দায়িত্ব। তিন মাসব্যাপী এ অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

অভিযান চলাকালে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত