শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ

বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আলহেরা নগরে এ আয়োজন করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতিকে প্রতিপাদ্য করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা কর্ম-পরিষদ সদস্য ডা. আলহাজ্ব আব্দুল বাসেত খান।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. সফিউল্লাহ। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু-কিশোর ও তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে তাঁর জীবনাদর্শ অনুসরণ করা প্রয়োজন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

#বেড়া #পাবনা #সীরাতুন্নবী

চেকপোস্ট

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আলহেরা নগরে এ আয়োজন করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতিকে প্রতিপাদ্য করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা কর্ম-পরিষদ সদস্য ডা. আলহাজ্ব আব্দুল বাসেত খান।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. সফিউল্লাহ। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু-কিশোর ও তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে তাঁর জীবনাদর্শ অনুসরণ করা প্রয়োজন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত