পাবনার বেড়ায় এক গণমাধ্যমকর্মীকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সরকার আরিফ ইখতেখার (৩৩)।
বুধবার (২৬ আগস্ট) থানায় উপস্থিত হয়ে তিনি জিডিটি করেন। জিডি নম্বর ১৩০৩। আরিফ ইখতেখার (নয়ন) বেড়া পৌর এলাকার দক্ষিণ কর্মকারপাড়ার সরকার আরিফুর রহমানের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ২৩ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি তাঁকে প্রাণনাশের পাশাপাশি পরিবারের ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
হুমকিদাতা দাবি করেন, উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পেছনে আরিফের ভূমিকা রয়েছে এবং এতে বালু ব্যবসায় ক্ষতি হয়েছে।
সাংবাদিক আরিফ ইখতেখার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ভিত্তিহীন অভিযোগে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬