বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শান্তি ও মানবকল্যাণের বার্তা

বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। বিশেষ অতিথি ছিলেন ইমাম মসজিদ কল্যাণ পরিষদের সভাপতি ও আলহেরা একাডেমির শিক্ষক মাওলানা মো. মোশাররফ হোসেন এবং উপজেলা পরিষদের ইমাম হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুমহান শিক্ষা নিয়ে আলোচনা করেন। মহানবী (সা.)-এর সুন্নাহ ও পথনির্দেশনা অনুসরণ করে মানবকল্যাণ, সাম্য ও শান্তির পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

#বেড়া #পাবনা #ঈদে_মিলাদুন্নবী

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। বিশেষ অতিথি ছিলেন ইমাম মসজিদ কল্যাণ পরিষদের সভাপতি ও আলহেরা একাডেমির শিক্ষক মাওলানা মো. মোশাররফ হোসেন এবং উপজেলা পরিষদের ইমাম হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুমহান শিক্ষা নিয়ে আলোচনা করেন। মহানবী (সা.)-এর সুন্নাহ ও পথনির্দেশনা অনুসরণ করে মানবকল্যাণ, সাম্য ও শান্তির পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত