শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত বাস্তবায়ন হোক যৌক্তিক সংস্কার

বেড়ায় জুলাই গণভোট দাবিতে জামায়াতের গণমিছিল, সমাবেশে নেতাদের বক্তব্য

ছবি : চেকপোস্ট

জুলাই গণভোট ও যৌক্তিক সংস্কার কার্যকরের দাবিতে পাবনার বেড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ৮টায় আয়োজিত এই কর্মসূচিতে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

গণমিছিলটি বেড়া পৌর এলাকার আলহেরা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেড়া সি অ্যান্ড বি গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাপনী সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান। তিনি বলেন, দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

তিনি জুলাই গণভোট কার্যকর ও যৌক্তিক সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান। পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

#জুলাই_গণভোট #জামায়াত_গণমিছিল #বেড়ার_খবর

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় জুলাই গণভোট দাবিতে জামায়াতের গণমিছিল, সমাবেশে নেতাদের বক্তব্য

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণভোট ও যৌক্তিক সংস্কার কার্যকরের দাবিতে পাবনার বেড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ৮টায় আয়োজিত এই কর্মসূচিতে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

গণমিছিলটি বেড়া পৌর এলাকার আলহেরা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেড়া সি অ্যান্ড বি গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাপনী সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান। তিনি বলেন, দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

তিনি জুলাই গণভোট কার্যকর ও যৌক্তিক সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান। পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত