পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের ৭৫ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জাল পরিবহনের দায়ে একটি ট্রলারের চালক ও হেলপারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জের আরিচাঘাট থেকে কাজীরহাট ঘাটে আসা একটি ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আরিচাঘাট থেকে নিষিদ্ধ জালের চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে কাজীরহাট নৌ-পুলিশের সহযোগিতায় ঘাটে অভিযান পরিচালনা করা হয়। ট্রলারটি ঘাটে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৫টি বস্তায় থাকা ৭৫ পিস চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
এ সময় জালের চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রলারের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান পরিচালিত মোবাইল কোর্টে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন।
উপজেলা মৎস্য অফিস জানায়, জব্দ করা জালগুলো বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হেফাজতে রয়েছে। আগামী রোববার বা সোমবার আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হবে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬