রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

জুরেলের ফিফটিতে শক্ত অবস্থান

বৃষ্টির বাধা পেরিয়ে শ্রীলঙ্কাকে চাপে রাখল ভারত

পাডিক্কাল ও ‍জুড়েলের কল্যানে বড় সংগ্রহ গড়ে ভারত। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

বৃষ্টির কারণে দিনের বড় একটি অংশ খেলা বন্ধ থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ভারত। দেবদূত পাডিক্কালের দুর্দান্ত ১৬৭ রানের ইনিংস এবং ধ্রুব জুরেলের ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪৬০ রান।

গলে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। ফলে ৫৫ ওভার কম খেলা হয়। প্রথম দিনের ২ উইকেটে ২৮৮ রান নিয়ে মাঠে নামা ভারত দ্বিতীয় দিনে যোগ করে আরও ১৭২ রান।

আগের দিনের সেঞ্চুরিয়ান পাডিক্কাল শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। তবে শ্রীলঙ্কার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করে।

ঋষভ পন্ত বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর লোকেশ রাহুলও বেশি সময় টিকতে পারেননি। কেশারা নুয়ান্থার ঘূর্ণিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপর ভারতের বড় ধাক্কা আসে পাডিক্কালের বিদায়ে। ১২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাঁহাতি এই ব্যাটার দেড়শ পেরিয়ে আরও বড় ইনিংসের পথে ছিলেন। শেষ পর্যন্ত প্রবাথ জয়াসুরিয়ার বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ১৬৭ রানে থামে তার ইনিংস।

রবীন্দ্র জাদেজাকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি নুয়ান্থা। এলবিডব্লিউ হয়ে ফেরেন ভারতীয় অলরাউন্ডার। একপর্যায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৭ রান।

সেখান থেকে দলের হাল ধরেন ধ্রুব জুরেল। ২৯ রানে জীবন পাওয়া এই ব্যাটার সুযোগ কাজে লাগিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ফিফটি। মানব সুতারের সঙ্গে সপ্তম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ভারতকে ৪০০ রানের গণ্ডি পার করেন তিনি।

তবে ফিফটির পর আর বেশি দূর এগোতে পারেননি জুরেল। ধনাঞ্জয়া ডি সিলভার দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫১ রান।

শেষদিকে মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব কিছু রান যোগ করলেও দ্রুত কয়েকটি উইকেট হারায় ভারত। দিন শেষে ৯ উইকেটে ৪৬০ রানে থামে তাদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া ১০৯ রানে ৪ উইকেট নিয়েছেন। অভিষিক্ত কেশারা নুয়ান্থা পেয়েছেন ৩ উইকেট।

বৃষ্টির কারণে প্রথম দুই দিনে অনেক সময় নষ্ট হওয়ায় ম্যাচের ফল পাওয়া এখন কঠিন হয়ে উঠেছে। হাতে থাকা তিন দিনে জয় নিশ্চিত করতে হলে ভারতকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বাকি সময়েও বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচের গতি বাড়ানোই হবে তাদের বড় চ্যালেঞ্জ।

#টেস্টক্রিকেট #ভারতক্রিকেট #শ্রীলঙ্কাবনামভারত

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বৃষ্টির বাধা পেরিয়ে শ্রীলঙ্কাকে চাপে রাখল ভারত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত