রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সুখে-দুঃখে মানুষের পাশে

বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে সাবেক ছাত্রনেতা সাংবাদিক তাকিউল ইসলাম

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. তাকিউল ইসলাম।

এরই ধারাবাহিকতায় তিনি স্থানীয় সৈয়দ আক্তারনগর বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগকালে তাকিউল ইসলাম ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাকিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছেন। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে সেবা করতে চান। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, “সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

তাকিউল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখেন তিনি।

#নাসিরনগর #বুড়িশ্বরইউনিয়ন #তাকিউলইসলাম

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে সাবেক ছাত্রনেতা সাংবাদিক তাকিউল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. তাকিউল ইসলাম।

এরই ধারাবাহিকতায় তিনি স্থানীয় সৈয়দ আক্তারনগর বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগকালে তাকিউল ইসলাম ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাকিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছেন। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে সেবা করতে চান। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, “সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

তাকিউল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত