বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কমছে সরবরাহ সংকটের শঙ্কা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, দুই সপ্তাহের সর্বনিম্ন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালি পুনরায় খোলার সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রম শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই উল্লেখযোগ্য হারে কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের নভেম্বর চুক্তির দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৩ ডলারে নেমে যায়।

অন্যদিকে ডব্লিউটিআইয়ের অক্টোবর চুক্তির দাম ২ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।

রয়টার্স জানায়, ইরান আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌচলাচলের জন্য খুলে দিতে পারে—এমন খবরে বাজারে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কমতে শুরু করে।

এর পাশাপাশি সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় পূর্ণ সক্ষমতায় চালু করেছে। ফলে ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

তবে বাজার পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে হলে টোল ও বিভিন্ন মাশুলসহ আরও কিছু আনুষ্ঠানিক বাধা দূর করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

#তেলেরদাম #সৌদিআরব #তেল

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, দুই সপ্তাহের সর্বনিম্ন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালি পুনরায় খোলার সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রম শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই উল্লেখযোগ্য হারে কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের নভেম্বর চুক্তির দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৩ ডলারে নেমে যায়।

অন্যদিকে ডব্লিউটিআইয়ের অক্টোবর চুক্তির দাম ২ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।

রয়টার্স জানায়, ইরান আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌচলাচলের জন্য খুলে দিতে পারে—এমন খবরে বাজারে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কমতে শুরু করে।

এর পাশাপাশি সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় পূর্ণ সক্ষমতায় চালু করেছে। ফলে ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

তবে বাজার পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে হলে টোল ও বিভিন্ন মাশুলসহ আরও কিছু আনুষ্ঠানিক বাধা দূর করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত