মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে ভোট

বিপুল ভোটে জয়, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

চবি: চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে ট্রাক, ট্যাঙ্ক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৬৫০) ধামইরহাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয় পেয়েছেন তরুণ শ্রমিক নেতা মো. মেহেদী হাসান।

সোমবার (১০ আগস্ট) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রুহুল আমিন।

আয়োজকরা জানান, নির্বাচন সফল করতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন রুহুল আমিন। পাশাপাশি ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ৪ নম্বর উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন সহযোগিতা করেন।

এ ছাড়া ধামইরহাট উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার কথাও জানানো হয়।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ মো. রুহুল আমিন ও নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, সবার আন্তরিক পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।

#ধামইরহাট #শ্রমিক_ইউনিয়ন #মেহেদী_হাসান

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিপুল ভোটে জয়, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে ট্রাক, ট্যাঙ্ক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৬৫০) ধামইরহাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয় পেয়েছেন তরুণ শ্রমিক নেতা মো. মেহেদী হাসান।

সোমবার (১০ আগস্ট) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রুহুল আমিন।

আয়োজকরা জানান, নির্বাচন সফল করতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন রুহুল আমিন। পাশাপাশি ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ৪ নম্বর উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন সহযোগিতা করেন।

এ ছাড়া ধামইরহাট উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার কথাও জানানো হয়।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ মো. রুহুল আমিন ও নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, সবার আন্তরিক পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত