শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বিপিএলের দুই কর্মকর্তা নিষিদ্ধ

বিপিএলে দুর্নীতির অভিযোগ, সাময়িক নিষিদ্ধ দুইজন

বিসিবি লোগো। ছবি: বিসিবির ফেসবুক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে দুই ব্যক্তিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযুক্ত দুজন হলেন দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং একাদশ আসরে দুর্বার রাজশাহী ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক দলীয় কর্মকর্তা মো. আমিন খান।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বিসিবির অভিযোগ অনুযায়ী, কাইয়ুম রাশেদ ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা কিংবা এ ধরনের সমঝোতা বা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের মুখোমুখি হয়েছেন।

এ ছাড়া দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং ফরেনসিক পরীক্ষার জন্য নিজের প্রধান মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে।

আমিন খানের বিরুদ্ধে ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে উৎসাহিত বা সহায়তা করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা ধ্বংস করার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন।

শৃঙ্খলামূলক প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।

#বিসিবি #দুর্নীতিরঅভিযোগ #বিপিএল

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগ, সাময়িক নিষিদ্ধ দুইজন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে দুই ব্যক্তিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযুক্ত দুজন হলেন দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং একাদশ আসরে দুর্বার রাজশাহী ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক দলীয় কর্মকর্তা মো. আমিন খান।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বিসিবির অভিযোগ অনুযায়ী, কাইয়ুম রাশেদ ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা কিংবা এ ধরনের সমঝোতা বা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের মুখোমুখি হয়েছেন।

এ ছাড়া দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং ফরেনসিক পরীক্ষার জন্য নিজের প্রধান মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে।

আমিন খানের বিরুদ্ধে ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে উৎসাহিত বা সহায়তা করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা ধ্বংস করার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন।

শৃঙ্খলামূলক প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত