শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের

ছবি : সংগৃহীত

বিদ্যুতের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ ও ভোগান্তি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রায় তিন কোটি গ্রাহককে অতিরিক্ত অর্থনৈতিক চাপে ফেলা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি দাবি করেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে খাতটির অনিয়ম, দুর্নীতি, সিস্টেম লস ও অব্যবস্থাপনা দূর করা উচিত ছিল। এসব সমস্যা সমাধানের পরিবর্তে সরকার গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও সেচ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সামগ্রিক অর্থনীতি আরও চাপে পড়বে।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, কয়েক মাস আগেও বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানায় জামায়াতে ইসলামী।

#বিদ্যুতেরদাম #জামায়াতইসলামী #গোলামপরওয়ার

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বিদ্যুতের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ ও ভোগান্তি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রায় তিন কোটি গ্রাহককে অতিরিক্ত অর্থনৈতিক চাপে ফেলা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি দাবি করেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে খাতটির অনিয়ম, দুর্নীতি, সিস্টেম লস ও অব্যবস্থাপনা দূর করা উচিত ছিল। এসব সমস্যা সমাধানের পরিবর্তে সরকার গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও সেচ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সামগ্রিক অর্থনীতি আরও চাপে পড়বে।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, কয়েক মাস আগেও বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানায় জামায়াতে ইসলামী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত