নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় কিছুক্ষণ কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।
কবর জিয়ারতের সময় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সফর ঘিরে সেনুয়া কবরস্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে আগে থেকেই সেনুয়া কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। কবর জিয়ারত শেষে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও উপস্থিত অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে নিজ বাসভবনেই থাকবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
পরে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরে নিজ বাসভবনে খাবার ও বিশ্রাম নেবেন তিনি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর ঠাকুরগাঁও স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনুয়া কবরস্থান, সার্কিট হাউস, স্টেডিয়াম ও রাষ্ট্রপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬