হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দু খালিক মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজবা চৌধুরীর মালিকানাধীন একটি প্রাইভেটকারে করে তিনি চালকসহ বানিয়াচং থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল আবজাল মিয়ার চালানো একটি সিএনজি অটোরিকশা। কাগাপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় যানবাহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সিএনজি চালক আবজাল মিয়াসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে আব্দু খালিক মিয়া মারা যান।
নিহত আব্দু খালিক মিয়া বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার আব্দু লতিফ মিয়ার ছেলে।
আহতদের মধ্যে সিএনজি চালক আবজাল মিয়া (৪৩) ও অপর এক যাত্রীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। অন্য আহতদেরও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে গাড়ি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা নেওয়ার খবরও তিনি পেয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬