বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ বানিয়াচং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলতাবুর চৌধুরী আলতু মিয়া বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার মৃত কাজী আব্দু সাত্তার চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাবেক বিআরডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এদিকে গ্রেফতারের বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর রাত দেড়টার দিকে তিনি ফোনে এবং বার্তার মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি শেখ নাজমুল হক জানান, গ্রেফতার আলতাবুর চৌধুরী আলতু মিয়াকে ৯টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দায়ের করা মামলা, হত্যা মামলা এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬