বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের রামপালে ২৩/২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার রণসেন মিরাখালী এলাকার স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রামপাল থানা সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসে। সুরতহাল তৈরীর সময় দেহে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। বাগেরহাট জেলা সিআইডি পুলিশের একটি টিম মরদেহে শরীর থেকে আলামত সংগ্রহ করেছে। রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, সিআইডির পাশাপাশি এসআরবি ও নমুনা সংগ্রহের পর মরদেহটি বাগেরহাটের মর্গে পাঠানো হবে। মরদেহটি অন্য কোথাও থেকে এনে ওখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহর কোন পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করে তিনি বলেন, পরিচয় সনাক্তের জন্য মরদেহটি কয়েকদিন মর্গের হীমঘরে রাখা হবে। এছাড়াও ওসি জানান, কোথাও থেকে কেউ চিনে থাকলে বা পরিচয় পাওয়া গেলে দ্রুত থানায় জানানোর জন্য বলা হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬