বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশেই গণতন্ত্র স্থায়ী হয় না বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নীতির সমালোচকদের ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি নেতা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন দিলীপ ঘোষ।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশেই গণতন্ত্র স্থায়ী হয় না। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির তুলনা করে তিনি দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে গণতন্ত্র স্থায়ী হয়নি। সেখানে একনায়কতন্ত্র, রাজতন্ত্র কিংবা সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির এই নেতা বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এখন আন্তর্জাতিকভাবে পরিচিত একটি নাম। বাংলাদেশের হিন্দু সমাজ তাঁর দিকে তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে তাঁর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোরও হস্তক্ষেপ করা উচিত।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, দেশটিতে প্রশাসনিক শূন্যতা ও অরাজকতা চলছে। কিছু দুষ্কৃতকারী ধর্মের নামে লুটপাট এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে তিনি দাবি করেন। পাকিস্তানের সংখ্যালঘুদের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনাও করেন তিনি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে চলমান বিতর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, সমাজ ও রাজনীতির অপরাধীকরণ বন্ধে পুলিশ ও আইনব্যবস্থা কাজ করছে। যারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে, তারাই এসব পদক্ষেপের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ ও গুজরাটের শাসনব্যবস্থার আদলে ব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো হয়ে যাচ্ছে এমন অভিযোগে আপত্তির কিছু নেই।
এ সময় পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের বাংলাদেশে চলে যাওয়ার কথা বলেন তিনি। এমনকি ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত