রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

১০ পিস্তল ও ২১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার চক্র

বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দিল ভারত, আটক ৪

অস্ত্র চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতাসহ গ্রেপ্তার ৪। ছবি : সংগৃহীত

ভারতের বিহার থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের একটি পরিকল্পনা ব্যর্থ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। মুর্শিদাবাদ জেলায় পৃথক অভিযানে ১০টি পিস্তল, সাতটি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শচীন মক্কার এ তথ্য জানান।

পুলিশ জানায়, নির্বাচনসংক্রান্ত একাধিক সহিংসতার ঘটনায় অভিযুক্ত ও পলাতক স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবনেতা পাপাই ঘোষকে গোপন সংবাদের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুক্রবার বহরমপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও ১৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর জলঙ্গি এলাকার শক্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আরও পাঁচটি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১০টি পিস্তলের মধ্যে দুটি ৯ এমএম, ছয়টি ৭ এমএম এবং দুটি দেশি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, এসব অস্ত্র বিহার থেকে সংগ্রহ করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

মুর্শিদাবাদে চলতি মাসে এটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দ্বিতীয় বড় ঘটনা। এর আগে ১২ আগস্ট জিয়াগঞ্জ থেকে সাতটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলিসহ সামরিক সরঞ্জাম এবং ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।

#অস্ত্রপাচার #মুর্শিদাবাদ #ভারতবাংলাদেশসীমান্ত

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দিল ভারত, আটক ৪

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ভারতের বিহার থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের একটি পরিকল্পনা ব্যর্থ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। মুর্শিদাবাদ জেলায় পৃথক অভিযানে ১০টি পিস্তল, সাতটি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শচীন মক্কার এ তথ্য জানান।

পুলিশ জানায়, নির্বাচনসংক্রান্ত একাধিক সহিংসতার ঘটনায় অভিযুক্ত ও পলাতক স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবনেতা পাপাই ঘোষকে গোপন সংবাদের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুক্রবার বহরমপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও ১৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর জলঙ্গি এলাকার শক্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আরও পাঁচটি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১০টি পিস্তলের মধ্যে দুটি ৯ এমএম, ছয়টি ৭ এমএম এবং দুটি দেশি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, এসব অস্ত্র বিহার থেকে সংগ্রহ করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

মুর্শিদাবাদে চলতি মাসে এটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দ্বিতীয় বড় ঘটনা। এর আগে ১২ আগস্ট জিয়াগঞ্জ থেকে সাতটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলিসহ সামরিক সরঞ্জাম এবং ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত