মূল পাতা

খেলা

বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা

টেস্টের পর আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে সাউথ আফ্রিকা। ওয়ানডের অধিনায়ক করা হয়েছে কেশব মহারাজকে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা প্রথম টেস্টে চোটে পড়ে ছিটকে গেছেন। টি-টুয়েন্টির অধিনায়ক এইডেন মার্করামকে বিশ্রাম দেয়া হয়েছে। নেতৃত্বে থাকবেন বিয়র্ন ফরচুন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে জোহানেসবার্গে প্রথমটিতে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে গড়াবে ২৩ নভেম্বর থেকে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য দল জানিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডে গম্পো সিটিতে, ১ ডিসেম্বর হবে। দ্বিতীয়টি হবে ৪ ডিসেম্বর, গেবেরহাতে ও শেষ ওয়ানডে কেপটাউনে ৭ ডিসেম্বর। টি-টুয়েন্টি হবে তিনটি ভিন্ন শহরে। প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি বেনোনি ও শেষটি হবে সেঞ্চুরিয়নে।

ওয়ানডেতে সাউথ আফ্রিকা দল কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বোশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এইনরিখ নর্টজে, লুনগি এনগিদি, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস।

টি-টুয়েন্টিতে সাউথ আফ্রিকার দল বিয়র্ন ফরচুন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

টেস্টের পর আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে সাউথ আফ্রিকা। ওয়ানডের অধিনায়ক করা হয়েছে কেশব মহারাজকে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা প্রথম টেস্টে চোটে পড়ে ছিটকে গেছেন। টি-টুয়েন্টির অধিনায়ক এইডেন মার্করামকে বিশ্রাম দেয়া হয়েছে। নেতৃত্বে থাকবেন বিয়র্ন ফরচুন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে জোহানেসবার্গে প্রথমটিতে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে গড়াবে ২৩ নভেম্বর থেকে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য দল জানিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডে গম্পো সিটিতে, ১ ডিসেম্বর হবে। দ্বিতীয়টি হবে ৪ ডিসেম্বর, গেবেরহাতে ও শেষ ওয়ানডে কেপটাউনে ৭ ডিসেম্বর। টি-টুয়েন্টি হবে তিনটি ভিন্ন শহরে। প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি বেনোনি ও শেষটি হবে সেঞ্চুরিয়নে।

ওয়ানডেতে সাউথ আফ্রিকা দল কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বোশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এইনরিখ নর্টজে, লুনগি এনগিদি, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস।

টি-টুয়েন্টিতে সাউথ আফ্রিকার দল বিয়র্ন ফরচুন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত