শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইরানি দূতাবাসের পোস্টে নতুন করে আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানের খোঁচা, বিশ্বজুড়ে ভাইরাল

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের বিরল গোলাপি রঙের মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মহিষটির কপালের সোনালি-লালচে চুল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক হেয়ারস্টাইলের সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও মিম সংস্কৃতি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া মিম ওয়ারের অংশ হিসেবে এবার এই বাংলাদেশি মহিষকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।

মস্কোয় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে রসিকতা করে লিখেছে বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।

পোস্টটিতে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে তুলনার পর মহিষটি দেখতে মানুষের ভিড় বাড়ছে।

শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জানায়, সাধারণত বাংলাদেশের মানুষ কালো মহিষের সঙ্গে পরিচিত হলেও এই এলবিনো জাতের গোলাপি মহিষটি তার অদ্ভুত রঙ ও চুলের স্টাইলের কারণে ভাইরাল হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মহিষের অনন্য চেহারার কারণে মানুষ দূর-দূরান্ত থেকে এসে ছবি ও ভিডিও তুলছে। একই সঙ্গে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেলিব্রিটি পশুতে’ পরিণত হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, নিউজ এইটিন, নিউইয়র্ক পোস্ট ও ফ্রান্স২৪সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফার্মের মালিক জিয়াউদ্দিন জানান, শখের বসে নামকরণ করা এই মহিষটি এখন যে বিশ্বমিডিয়ার শিরোনাম হবে, তা তারা কখনো ভাবেননি।

#নারায়ণগঞ্জ #ডোনাল্ড_ট্রাম্প_মহিষ #ভাইরাল_নিউজ

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানের খোঁচা, বিশ্বজুড়ে ভাইরাল

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের বিরল গোলাপি রঙের মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মহিষটির কপালের সোনালি-লালচে চুল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক হেয়ারস্টাইলের সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও মিম সংস্কৃতি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া মিম ওয়ারের অংশ হিসেবে এবার এই বাংলাদেশি মহিষকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।

মস্কোয় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে রসিকতা করে লিখেছে বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।

পোস্টটিতে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে তুলনার পর মহিষটি দেখতে মানুষের ভিড় বাড়ছে।

শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জানায়, সাধারণত বাংলাদেশের মানুষ কালো মহিষের সঙ্গে পরিচিত হলেও এই এলবিনো জাতের গোলাপি মহিষটি তার অদ্ভুত রঙ ও চুলের স্টাইলের কারণে ভাইরাল হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মহিষের অনন্য চেহারার কারণে মানুষ দূর-দূরান্ত থেকে এসে ছবি ও ভিডিও তুলছে। একই সঙ্গে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেলিব্রিটি পশুতে’ পরিণত হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, নিউজ এইটিন, নিউইয়র্ক পোস্ট ও ফ্রান্স২৪সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফার্মের মালিক জিয়াউদ্দিন জানান, শখের বসে নামকরণ করা এই মহিষটি এখন যে বিশ্বমিডিয়ার শিরোনাম হবে, তা তারা কখনো ভাবেননি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত