মূল পাতা

বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
ছবি: সংগৃহীত

বলিউডের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে ভারতের গোয়ায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নানা পাটেকর দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বোম্বে’, ‘নটসম্রাট’ এবং ‘ওয়েলকাম’সহ বহু চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় ‘উদয় শেঠি’ চরিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নানা পাটেকরের মৃত্যুতে তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বলিউডের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে ভারতের গোয়ায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।


হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।


নানা পাটেকর দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বোম্বে’, ‘নটসম্রাট’ এবং ‘ওয়েলকাম’সহ বহু চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।


বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় ‘উদয় শেঠি’ চরিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।


অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।


নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


নানা পাটেকরের মৃত্যুতে তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত