বরিশালে স্বামীর বাসায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহত শিরিন আক্তার (প্রায় ২০) ঝালকাঠির নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাঙ্গুলি মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা শাহ আলম মিস্ত্রির মেয়ে।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন শিরিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
ঘটনার পর পুলিশ শিরিনের স্বামী শাহিনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবারের তথ্যমতে, শ্বশুরবাড়ির ঠিকানা বরিশাল নগরের চাঁদমারী মাদ্রাসা সড়ক, বগুড়া সড়ক, আলেকান্দা এলাকার স্টেডিয়াম-সংলগ্ন বস্তি এলাকায়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬