বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ-এর বরিশাল জেলা শাখার ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আনোয়ার এইচ সাগর এবং সদস্য সচিব রফিকুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে গৌরনদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান-কে আহ্বায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার-কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ রিপন-কে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব রাকিব মাহমুদ তালুকদার-এর নেতৃত্বে বরিশাল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬