মূল পাতা

সারাদেশ

বরগুনা পাথরঘাটায় এনসিপি যুগ্ম সমন্বয়কের পদত্যাগের কারণ

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬
বরগুনা পাথরঘাটায় এনসিপি যুগ্ম সমন্বয়কের পদত্যাগের কারণ

বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসাশিক্ষক তোহা বিল্লাহ। সম্মতি ছাড়াই কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

মৌখিক ও লিখিত আপত্তি জানানোর পরও নাম প্রত্যাহার না করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তোহা বিল্লাহ উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।

তিনি জানান, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে নিজের নাম দেখতে পেয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং কোনো রাজনৈতিক পদ গ্রহণে সম্মতি দেননি বলে নেতাদের জানান; কিন্তু আপত্তি জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তোহা বিল্লাহ বলেন, আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই।

তিনি আরও জানান, গত ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপরও কমিটির তালিকায় নাম বহাল থাকায় শুক্রবার (২০ নভেম্বর) আবারও নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সম্মতি ছাড়া রাজনৈতিক পরিচয়ে নাম অন্তর্ভুক্তি এবং পদত্যাগের পরও তা বহাল রাখা তার ব্যক্তিগত ও পেশাগত পরিচয়ের জন্য বিব্রতকর বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন—এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তার পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।

এনসিপি বরগুনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বরগুনা পাথরঘাটায় এনসিপি যুগ্ম সমন্বয়কের পদত্যাগের কারণ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বরগুনা পাথরঘাটায় এনসিপি যুগ্ম সমন্বয়কের পদত্যাগের কারণ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসাশিক্ষক তোহা বিল্লাহ। সম্মতি ছাড়াই কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

মৌখিক ও লিখিত আপত্তি জানানোর পরও নাম প্রত্যাহার না করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তোহা বিল্লাহ উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।

তিনি জানান, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে নিজের নাম দেখতে পেয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং কোনো রাজনৈতিক পদ গ্রহণে সম্মতি দেননি বলে নেতাদের জানান; কিন্তু আপত্তি জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তোহা বিল্লাহ বলেন, আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই।

তিনি আরও জানান, গত ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপরও কমিটির তালিকায় নাম বহাল থাকায় শুক্রবার (২০ নভেম্বর) আবারও নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সম্মতি ছাড়া রাজনৈতিক পরিচয়ে নাম অন্তর্ভুক্তি এবং পদত্যাগের পরও তা বহাল রাখা তার ব্যক্তিগত ও পেশাগত পরিচয়ের জন্য বিব্রতকর বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন—এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তার পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত